শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ২৬ নভেম্বর ২০২৬

Tallymor-এর সেবা ব্যবহার করে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন। Tallymor বাংলাদেশের আইন অনুযায়ী নিবন্ধিত একটি প্রতিষ্ঠান।

১. সেবা

Tallymor মার্চেন্টকে অনলাইন দোকান, অর্ডার ও স্টক ব্যবস্থাপনা, এবং SMS ও কুরিয়ারের মতো সংযুক্ত সেবা দেয়। কোন প্যাকেজে কোন সেবা থাকবে তা প্যাকেজের বিবরণে বলা থাকে; অ্যাড-অন আলাদাভাবে চালু করা যায়।

২. অ্যাকাউন্ট

  • সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং পাসওয়ার্ড গোপন রাখতে হবে।
  • নিজের অ্যাকাউন্ট ও স্টাফ অ্যাকাউন্ট থেকে হওয়া সব কাজের দায় মার্চেন্টের।

৩. মার্চেন্টের দায়িত্ব

  • পণ্য, দাম, ছবি ও বিবরণ সঠিক ও আইনসম্মত হতে হবে।
  • ক্রেতার কাছে পণ্য পৌঁছানো, ফেরত ও অভিযোগ নিষ্পত্তির দায় মার্চেন্টের।
  • নিষিদ্ধ বা অবৈধ পণ্য বিক্রি, প্রতারণা, স্প্যাম SMS বা অন্যের মেধাস্বত্ব লঙ্ঘন করা যাবে না।
  • নিজের MiM SMS, কুরিয়ার বা পেমেন্ট অ্যাকাউন্ট যুক্ত করলে সেগুলোর শর্ত মেনে চলা মার্চেন্টের দায়িত্ব।

৪. মূল্য ও পরিশোধ

প্যাকেজের মূল্য ১, ৩, ৬ বা ১২ মাসের জন্য অগ্রিম পরিশোধযোগ্য। মেয়াদ শেষ হলে নবায়ন না করা পর্যন্ত দোকান ক্রেতাদের জন্য বন্ধ থাকে, তবে তথ্য মুছে যায় না। কেনা ক্রেডিটের মেয়াদ শেষ হয় না; ফ্রি বা উপহার হিসেবে পাওয়া ক্রেডিটের মেয়াদ থাকতে পারে।

৫. সেবা বন্ধ বা স্থগিত

শর্ত ভঙ্গ, প্রতারণা বা অন্যের ক্ষতির আশঙ্কা থাকলে Tallymor কোনো সেবা বা অ্যাকাউন্ট স্থগিত করতে পারে। সম্ভব হলে আগে জানানো হবে।

৬. দায়ের সীমা

আমরা সেবা নিরবচ্ছিন্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করি এবং প্রতিদিন ব্যাকআপ রাখি। তবে তৃতীয় পক্ষের সেবা (কুরিয়ার, SMS, পেমেন্ট, ইন্টারনেট) বিঘ্নিত হলে তার দায় Tallymor-এর নয়। কোনো ক্ষেত্রেই Tallymor-এর দায় সংশ্লিষ্ট সময়ে মার্চেন্টের পরিশোধিত প্যাকেজ মূল্যের বেশি হবে না।

৭. পরিবর্তন

এই শর্তাবলি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। বড় পরিবর্তন হলে ড্যাশবোর্ড বা ইমেইলে জানানো হবে।

৮. প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

৯. যোগাযোগ

support@tallymor.com