রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৬ নভেম্বর ২০২৬

এই নীতি Tallymor-এর প্যাকেজ ও অ্যাড-অন কেনার ক্ষেত্রে প্রযোজ্য। কোনো দোকান থেকে কেনা পণ্যের ফেরত ও রিফান্ড সেই দোকানের নিজস্ব নীতি অনুযায়ী হয়।

১. প্যাকেজ

  • প্যাকেজ কেনার ৭ দিনের মধ্যে, দোকান লাইভ হওয়ার আগে বাতিল করলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • দোকান লাইভ হওয়ার পর বা ৭ দিন পার হলে, চলমান মেয়াদের টাকা ফেরতযোগ্য নয়; তবে পরের মেয়াদে নবায়ন না করলেই হবে।
  • আমাদের দিক থেকে সেবা দিতে না পারলে বাকি মেয়াদের আনুপাতিক টাকা ফেরত দেওয়া হবে।

২. ক্রেডিট ও অ্যাড-অন

  • ব্যবহার না করা কেনা ক্রেডিটের মেয়াদ শেষ হয় না; অনুরোধ করলে ব্যবহার না করা অংশ ফেরত দেওয়া হবে, পেমেন্ট গেটওয়ের চার্জ বাদে।
  • যে SMS, কল বা বিজ্ঞাপন একবার পাঠানো বা চালানো হয়েছে, তার টাকা ফেরতযোগ্য নয়।
  • ফ্রি বা উপহার হিসেবে পাওয়া ক্রেডিট টাকায় ফেরতযোগ্য নয়।

৩. কীভাবে অনুরোধ করবেন

support@tallymor.com ঠিকানায় দোকানের নাম, পেমেন্টের তারিখ ও লেনদেন নম্বরসহ লিখুন। যাচাইয়ের পর ১০ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেই মাধ্যমে ফেরত পাঠানো হবে।